বিকাশ লাইভ চ্যাট করার নিয়ম - বিকাশ কাস্টমার কেয়ার নাম্বার
বিকাশ লাইভ চ্যাট করার নিয়ম
বিকাশ লাইভ চ্যাট করার জন্য প্রথমে এই লিংকে ক্লিক করতে হবে। এরপর বিকাশ লাইভ চ্যাট ওয়েবসাইটে যাওয়ার পর কিছুক্ষণ অপেক্ষা করতে হবে। এবার আপনার সামনে মেসেঞ্জার এর মতো একটি চ্যাট উইন্ডো আসবে। এখানে আপনি আপনার সমস্যাটি মেসেজ এর মাধ্যমে বিকাশ টিমকে জানিয়ে দিবেন৷ বিকাশের পক্ষ থেকে তাৎক্ষণিকভাবে একজন প্রতিনিধি আপনার সাথে চ্যাটে যুক্ত হবে এবং আপনার সমস্যাটি মনোযোগ দিয়ে শুনবে।
যতক্ষণ পর্যন্ত না আপনার সমস্যার সমাধান হচ্ছে ততক্ষণ পর্যন্ত চ্যাট উইন্ডো ক্লোজ করা যাবে না। কেননা উক্ত চ্যাট উইন্ডোটি যদি ক্লোজ হয়ে যায় তাহলে পূর্বের ম্যাসেজগুলো মুছে যাবে। তাছাড়া জরুরি প্রয়োজনে নিকটতম কাস্টমার কেয়ার সার্ভিস সেন্টারে গিয়ে যোগাযোগ করতে পারবেন।
নগদ লাইভ চ্যাট
নগদ লাইভ চ্যাট সার্ভিস হলো একটি ডিজিটাল যোগাযোগ মাধ্যম যা ব্যবহারকারীদের নগদের কাস্টমার সার্ভিস প্রতিনিধির সাথে সরাসরি চ্যাট করতে সহায়তা করে। এই সার্ভিসটির মাধ্যমে আপনি আপনার নগদ একাউন্ট সম্পর্কিত বিভিন্ন সমস্যার সমাধান করতে পারবেন। নগদ লাইভ চ্যাট ব্যবহার করার উপায় :
- নগদের ওয়েবসাইটে যান : https://nagad.com.bd/
- যোগাযোগ পাতায় যান
- লাইভ চ্যাট বিকল্পে ক্লিক করুন
- আপনার নাম, মোবাইল নাম্বার এবং ইমেইল ঠিকানা প্রদান করুন।
- আপনার সমস্যা বা প্রশ্ন টাইপ করুন
- সেন্ড বোতামে ক্লিক করুন।
বিকাশ কাস্টমার কেয়ার
আমাদের মাঝে এমন অনেকেই আছেন যাদের প্রতিনিয়ত বিকাশ একাউন্ট এর সমস্যা হয়৷ তাই তারা বিকাশের কাস্টমার কেয়ার নাম্বার জানতে চান। কিন্তু কিভাবে কাস্টমার কেয়ারে যোগাযোগ করবে সেটা হয়তো বুঝতে পারে না। মূলত এইজন্যই আমরা পোস্টের এই বিষয় সম্পর্কে বিস্তারিত জানাবো।
আপনার বিকাশ একাউন্টের যদি ছোটখাটো কোন সমস্যা হয় তাহলে আপনি সেটা ঘরে বসেই সমাধান করতে পারবেন বা একাউন্ট রিলেটেড কোন তথ্য প্রয়োজন হয় তাহলে কাস্টমার কেয়ার প্রতিনিধির সাথে যোগাযোগ করতে পারবেন।
তবে এক্ষেত্রে আপনার প্রয়োজন হবে বিকাশ কাস্টমার কেয়ার নাম্বার। আমরা নিচে বিকাশের কাস্টমার কেয়ার নাম্বার বা বিভিন্ন বিকাশ হেল্পলাইন প্রতিনিধির সাথে যোগাযোগ করতে পারবেন।
বিকাশ কাস্টমার কেয়ার নাম্বার : 16247 or 02-55663001
বিকাশ কাস্টমার কেয়ার লাইভ চ্যাট: https://webchat.com
ইমেইল : support@bkash.com
বিকাশ ফেসবুক ফ্যান পেজ: https://www.facebook.com/bkashlimited
উপরের উল্লেখিত যোগাযোগ মাধ্যমে আপনি বিকাশ কাস্টমার কেয়ার সপ্তাহে ৭ দিন ২৪ ঘন্টা যেকোনো সময় কল করে তাদের সেবা গ্রহণ করতে পারবেন। তবে এক্ষেত্রে চার্জ কাটা হবে। এছাড়া আপনি কাস্টমার কেয়ার প্রতিনিধির পাশাপাশি বিকাশ কোম্পানিকে ইমেইল কিংবা ফেসবুকে ফ্যান পেজে পোস্ট করার মাধ্যমে সেবা পেতে পারেন।
বিকাশ হেল্পলাইন মোবাইল নাম্বার
বিকাশ লাইভ চ্যাট করার নিয়ম এই বিষয় নিয়ে আজকের এই আর্টিকেল। যার পরবর্তী অংশে আমরা বিকাশ হেল্পলাইন মোবাইল নাম্বার নিয়ে বিস্তারিত আলোচনা করব। তাই সম্পন্ন পোস্টটি পড়ুন।
বিকাশ তার মূল্যবান গ্রাহকদের সহায়তার জন্য এবং তাদের অভিযোগ বা প্রশ্ন গ্রহণ/নিষ্পত্তি করার জন্য ২৪/৭ কল সেন্টার খোলা রাখবে। গ্রাহকরা সরাসরি বা এই অ্যাপের মাধ্যমে কল সেন্টার ( হেল্পলাইন ১৬২৪৭) নাম্বারে কোন করে তাদের অভিযোগ দাখিল বা প্রশ্ন করতে পারবেন।
বিকাশ কাস্টমার কেয়ার কোথায় কোথায় আছে
বাংলাদেশে অবস্থিত বিকাশ কাস্টমার কেয়ারের শাখা রয়েছে অনেকগুলো। বিকাশ অফিসের কাস্টমারদের প্রতিনিধিরা সর্বদা প্রস্তুত রয়েছেন আমাদের সমস্যাটি সমাধান করতে। বিকাশ কাস্টমার কেয়ার বাংলাদেশের প্রায় ১৭ টি জায়গায় রয়েছে।
তাছাড়া শুধুমাত্র ঢাকার মধ্যে তাদের ৩ টি গ্রাহক সেবা কেন্দ্র আছে। বিকাশ সংক্রান্ত যেকোন বিষয়ে আপনি এখানে যোগাযোগ করতে পারেন। তাছাড়া আপনি বিকাশ একাউন্ট খুলতে চাইলে এখানে এসে সেটি করতে পারবেন।
- ঢাকা মহাখালী : এসকে টাওয়ার, নীচ তলা, ৭ ভি আই পি রোড, মহাখালী, ঢাকা-১২০৬
- ঢাকা বাংলামোটর : নাসির ট্রেড সেন্টর, দ্বিতীয় তলা, ৮৯ বীর উত্তম সি আর দত্ত সড়ক, ঢাকা-১২০৫
- ঢাকা যাত্রাবাড়ী : রোহামা কমপ্লেক্স, গ্রাউন্ড ফ্লোর, ৩১৪/এ/৬ ( যাত্রাবাড়ি বড় মাদ্রাসা রোড) দক্ষিণ যাত্রাবাড়ি ঢাকা-১২০৪
- গাজীপুর : বাতেন ভবন, দ্বিতীয় তলা, ৪৯৪ বশির সড়ক, জয়দেবপুর, গাজীপুর
- টাঙ্গাইল : বাছেদ খান টাওয়ার, দ্বিতীয় তলা, হোল্ডিং নং ০১১৭-০০, ভিক্টোরিয়া রোড, টাঙ্গাইল।
- ময়মনসিংহ : রিভার এজ, দ্বিতীয় তলা ১০/এ, বিশ্বেশরী দেবী রোড, ময়মনসিংহ
- চট্টগ্রাম আগ্রাবাদ : আগ্রাবাদ সেন্টার, ২৪৭০/এ, চৌমুহনী, নীচ তলা, শেখ মুজিব রোড, চট্টগ্রাম
- চট্টগ্রাম মুরাদপুর : ইসলাম টাওয়ার, নীচতলা, ৫৯ সিডিএ এভিনিউ, মুরাদপুর, চট্টগ্রাম
- সিলেট : জে আর টাওয়ার, দ্বিতীয় তলা, ২৩ আবাস, জেল রোড, সিলেট - ৩১০০
- খুলনা : ইসরাক প্লাজা, দ্বিতীয় তলা, প্লট ৪৩-৪৪, মজিদ সরণি, শিব বাড়ি মোড়, খুলনা
- বরিশাল : রহমত মঞ্জিল কমপ্লেক্স দ্বিতীয় তলা, গোরাচাঁদ দাস রোড, বটতলা, বরিশাল
- রংপুর : এ জেড টাওয়ার, দ্বিতীয় তলা ৩৪-৩৫ ষ্টেশন রোড, রংপুর সদর, রংপুর
- বগুড়া : ৩২৪ ঝাউতলা, বড়গোলা, কাজী নজরুল ইসলাম রোড, বগুড়া সদর, বগুড়া
- রাজশাহী : ৬১ চাঁদ সন্স শপিং কমপ্লেক্স, দ্বিতীয় তলা নিউ মার্কেট, বোয়ালিয়া, রাজশাহী
- যশোর : হাসান ম্যানশন, দ্বিতীয় তলা, এম এম আলি রোড, মাইক পট্টি, যশোর
- কুমিল্লা : রয় কমপ্লেক্স, নীচ তলা ১১৫/২ নজরুল এভিনিউ কান্দিরপাড় কুমিল্লা
- ফরিদপুর : এ এম টাওয়ার ৩২/১/এ দ্বিতীয় তলা, চন্দ্রকান্ত রোড, ওয়েস্ট এন্ড পাড়া, গোয়ালচামট, ফরিদপুর - ৭৮০০
বিকাশ লাইভ চ্যাট করার নিয়ম নিয়ে আজকের এই আর্টিকেল। যারা মধ্যে আমরা আলোচনা করেছি বিকাশের কাস্টমার কেয়ার কোথায় কোথায় আছে তা নিয়ে। এর পরবর্তী অংশে আমরা বিকাশের হেড অফিস ঠিকানা নিয়ে আলোচনা করব।
বিকাশ হেড অফিস ঠিকানা
বিকাশ হেড অফিসের ঠিকানা : স্বাধীনতা টাওয়ার, ১ বীরশ্রেষ্ঠ শহীদ জাহাঙ্গীর গেট, ঢাকা ক্যান্টনমেন্ট, ঢাকা-১২০৬
বিকাশ নাম্বার চেক
বিকাশ প্রদত্ত সেবাসমূহ ব্যবহারের জন্য মোবাইল ফোনে যে একাউন্টটি খোলা হয় সেটিই বিকাশ একাউন্ট। একাউন্ট খোলার পর আপনার মোবাইল নাম্বারই হবে আপনার বিকাশ একাউন্ট নাম্বার। আপনার মোবাইল ফোনে বিকাশ একাউন্ট চালু করা। *২৪৭# ডায়াল করে আপনি যে মেন্যু দেখতে পান।
বিকাশ একাউন্ট চেক নাম্বারটি হচ্ছে *247#
আপনি উক্ত কোডটি ডায়াল করে আপনার বিকাশ একাউন্ট চেক করতে পারবেন। তাছাড়া আপনি যদি একজন স্মার্টফোন ব্যবহারকারী হয়ে থাকেন তাহলে আপনি অ্যাপ দিয়ে নাম্বার চেক করতে পারেন।
আমাদের মন্তব্য
বিকাশ সম্পর্কিত আমাদের আজকের পোস্টটি এতক্ষণ সময় নিয়ে পড়ার জন্য অসংখ্য ধন্যবাদ। বিকাশ লাইভ চ্যাট করার নিয়ম, বিকাশের হেড অফিসের নাম্বার, বিকাশ নাম্বার চেক,বিকাশের কাস্টমার কেয়ার কোথায় কোথায় আছে এসব বিষয় নিয়ে আলোচনা করা হয়েছে। এই পোস্টের কোন অংশ যদি আপনাদের বুঝতে সমস্যা হয় তাহলে কমেন্ট করে জানাতে পারেন। আমরা আপনাদের কমেন্টের উত্তর দেয়ার জন্য সবসময় প্রস্তুত।
আইটির নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।
comment url