ড্রাগন ফলের কার্যকরী উপকারিতা
আপনি যদি ড্রাগন ফলের কার্যকরী উপকারিতা সম্পর্কে জানতে চান তাহলে আজকের এই আর্টিকেলটি আপনার জন্য। কারণ আজকে আমরা ড্রাগনের পুষ্টি উপাদান সম্পর্কে বিস্তারিত আলোচনা করব।
আজকে আপনারা ড্রাগন ফলের কার্যকরী উপকারিতা সম্পর্কে জানতে পারবেন। পাশাপাশি আরও জানতে পারবেন ড্রাগন ফলের অপকারিতা, ড্রাগন ফল খাওয়ার নিয়ম, গর্ভাবস্থায় ড্রাগন ফল খাওয়ার উপকারিতা, ড্রাগন ফলের দাম সম্পর্কে বিস্তারিত জানতে পারবেন।
সূচিপত্র
ড্রাগন ফলের উপকারিতা ও অপকারিতা
ড্রাগন ফল আমাদের স্বাস্থ্যের জন্য অনেক উপকারী একটি ফল। এই ফলটি বিদেশি হলেও বর্তমানে বাংলাদেশের অনেক জায়গায় চাষাবাদ করা হচ্ছে। বর্তমানে ছোট বড় প্রায় সকল মানুষেরই ড্রাগন ফল অনেক জনপ্রিয় একটি ফল হয়ে উঠেছে।
খেতে সুস্বাদু এই ফল পুষ্টিগুণ সম্পর্কে আপনারা অনেকেই জানেন না। আপনি যদি ড্রাগন ফলের উপকারিতা সম্পর্কে জানতে চান তাহলে সম্পন্ন পোস্ট পড়ুন। নিচে ড্রাগন ফলের উপকারিতা সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হয়েছে :
রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি : ড্রাগন ফলে আছে প্রচুর পরিমাণ ভিটামিন সি। যা আমাদের শরীরের রোগপ্রতিরোধ ক্ষমতা বাড়াতে সহায়তা করে।
রক্তে চর্বি কমায় : ড্রাগন ফলে আছে প্রচুর পরিমাণ আশঁ। যা আমাদের শরীরের থাকা রক্তের চর্বি কমাতে সহায়তা করে।
হজমে সহায়তা করে : আমাদের মধ্যে অনেকেই আছে যাদের হজমের সমস্যা হয়। ড্রাগন ফলে থাকা আশঁ হজমে সহায়তা করে যার ফলে পেট সুস্থ থাকে।
কোষ্ঠকাঠিন্য দূর করে : আপনি যদি কোষ্ঠকাঠিন্যের রোগী হয়ে থাকেন তাহলে আপনার খাবারের ড্রাগন যুক্ত করতে পারেন। নিয়মিত ড্রাগন ফল খেলে কোষ্ঠকাঠিন্য দূর হয়।
ক্যান্সার প্রতিরোধ : গবেষণায় দেখা গেছে নিয়মিত ড্রাগন ফল খেলে ক্যান্সারের ঝুঁকি কমে যায়। এতে থাকা লাইকোপিন আমাদের শরীরে ক্যান্সার বিরোধী হিসেবে কাজ করে।
দৃষ্টি শক্তি বৃদ্ধি করে : ড্রাগন ফল বিটা-ক্যারোটিন সমৃদ্ধ হওয়ায় এটি আমাদের দৃষ্টি শক্তি ভালো রাখে। চোখের ছানি পড়ার ঝুঁকি কমায়।
হাড় ও দাঁত মজবুত রাখে : ড্রাগন ফল আয়রনের একটি চমৎকার উৎস। নিয়মিত ড্রাগন ফল খেলে রক্তশূন্যতা দূর হয়। বিশেষভাবে নারীদের জন্য এই ফল অনেক উপকারী।
হিমোগ্লোবিন বাড়ায় : ড্রাগন ফল আয়রনের একটি চমৎকার উৎস। নিয়মিত ড্রাগন ফল খেলে রক্তশূন্যতা দূর হয়। তাই কিশোর-কিশোরীদের নিয়মিত ড্রাগন ফল খাওয়া উচিত।
শরীরের ওজন কমায় : ড্রাগন ফলে আছে প্রচুর পরিমাণ প্রোটিন ফাইবার এবং জলীয় অংশ। আর এগুলো আমাদের শরীরের ওজন নিয়ন্ত্রণে সহায়তা করে।
শরীরের ক্ষতিকর ব্যাকটেরিয়া দূর করে : আমাদের শরীরে উপকারী ব্যাকটেরিয়ার পাশাপাশি অনেক ক্ষতিকর ব্যাকটেরিয়া থাকে। যা আমাদের শরীরের জন্য ক্ষতিকর। ড্রাগন ফল আমাদের শরীরের ক্ষতিকর ব্যাকটেরিয়া নিয়ন্ত্রণ করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।
উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণ : উচ্চ রক্তচাপের রোগীরা নিয়মিত ড্রাগন ফল খেলে সুস্থ থাকে। কারণ ড্রাগন ফল উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।
ডায়াবেটিস নিয়ন্ত্রণ : আমাদের শরীরে রক্তের শর্করার মাত্রা নিয়ন্ত্রণ রেখে ডায়াবেটিসে ঝুঁকি কমাতে ড্রাগন ফলের জুড়ি নেই। ড্রাগন ফল নিয়মিত খেলে ডায়াবেটিস নিয়ন্ত্রণে থাকে।
হার্ট সুস্থ রাখে : ড্রাগন ফল হার্টের জন্য অনেক উপকারী। ড্রাহন ফলের ছোট কালো বীজে থাকা ওমেগা ৩ এবং ওগেমা নাইন ফ্যাটি এসিড হার্টের জন্য কার্যকরী ভূমিকা পালন করে। নিয়মিত ড্রাগন ফল খেলে হার্ট সুস্থ থাকে।
অ্যান্টি অক্সিডেন্ট সমৃদ্ধ : ড্রাগন ফল একটি অ্যান্টি অক্সিডেন্ট সমৃদ্ধ ফল। যা আমাদের শরীর সুস্থ রাখতে অ্যান্টি অক্সিডেন্টের ভূমিকা পালন করে।
ত্বকের জন্য উপকারী : সুন্দর উজ্জ্বল দাগহীন ত্বক আমাদের সকলের কাম্য। নিয়মিত ড্রাগন ফল খেলে ত্বকের সতেজ ভাব ফিরিয়ে আনে, ত্বককে ভেতর থেকে উজ্জ্বল করে। এটি আমাদের চুলের স্বাস্থ্য ভালো রাখে এবং চুল পড়া কমাতে সহায়তা করে।
ফাইবার সমৃদ্ধ ফল : ড্রাগন ফলে রয়েছে প্রচুর পরিমাণে ফাইবার। তাই যারা ডায়েট করে তাদের জন্য এটি আদর্শ খাবার। তারা নিশ্চিন্তে তাদের ডায়েটলিস্টে ড্রাগন ফল রাখতে পারে। ড্রাগনে থাকা ফাইবার আমাদের শরীরের কোলন ক্যান্সার ও পাইলসের সমস্যা দূর করে শরীরকে সুস্থ রাখতে সাহায্য করে।
ওমেগা৩ সমৃদ্ধ ফল : ওমেগা-৩ এমন একটি উপাদান যা আমাদের শরীরে নিজে নিজে তৈরি হয় না। এটি আমাদের শরীরে বিভিন্ন ধরনের খাবার থেকে পূরণ করতে হয়। মাছ থেকে আমরা কিছু পরিমাণ ওমেগা পাই। ড্রাগন ফলে রয়েছে প্রচুর পরিমাণে ওমেগা।
কিডনি সুস্থ রাখে : নিয়মিত ড্রাগন ফল খেলে আমাদের কিডনি সুস্থ থাকে। ড্রাগন ফল কিডনির নানা রকম জটিলতা দূর করে।
ঘুম ভালো হয় : নিয়মিত ড্রাগন ফল খেলে মানসিক দুশ্চিন্তা দূর হয়, ভালো ঘুম হয়। তাই যাদের ঘুমের সমস্যা রয়েছে তাদের খাদ্য তালিকায় ড্রাগন ফল রাখতে হবে।
ড্রাগন ফলের কার্যকরী উপকারিতা সম্পর্কে আজকের আলোচনা। যার পরবর্তী অংশে আমরা আলোচনা করব ড্রাগন ফলের অপকারিতা সম্পর্কে। বিস্তারিত জানতে সম্পন্ন পোস্ট পড়ুন।
ড্রাগন ফলের অপকারিতা
ড্রাগন ফলে অনেক উপকারী হলেও পাশাপাশি এর কিছু অপকারিতা রয়েছে। আপনি নিশ্চয় জানেন কোনো কিছু অতিরিক্ত মাত্রায় খেলে তা উপকারের বদলে অপকার বেশি করে। চলুন জেনে নেওয়া যাক ড্রাগন ফলের অপকারিতা সম্পর্কে বিস্তারিত :
- ড্রাগন ফল পুষ্টিকর খাবার হলেও এটি অতিরিক্ত মাত্রায় খেলে এলার্জির সমস্যা হতে পারে।
- অতিরিক্ত মাত্রায় ড্রাগন ফল খেলে প্রসাবের রং লাল হতে পারে। তাই অতিরিক্ত মাত্রায় না খেয়ে পরিমাণমতো খাবেন।
- অতিরিক্ত পরিমাণ ড্রাগন ফল খেলে আপনার ডায়রিয়ার সমস্যা হতে পারে। যার ফলে আপনি হাইপ্রোটেশন যুক্ত সমস্যায় ভুগবেন।
- ড্রাগন ফলের পরিমাণ বেশি করার জন্য এতে প্রচুর কীটনাশক ব্যবহার করা হয়। যার ফলে এই ড্রাগন ফল খেলে আমাদের শরীরের জন্য উপকারের চেয়ে ক্ষতি হবে।
- ড্রাগনে শর্করার পরিমাণ অনেক বেশি থাকে। তাই ডায়াবেটিস রোগিদের ড্রাগন ফল খাওয়ার ক্ষেত্রে অবশ্যই সতর্ক থাকতে হবে। বেশি পরিমাণ ড্রাগন খেলে ডায়াবেটিস বেশি হবে।
ড্রাগন ফল খাওয়ার নিয়ম
ড্রাগন ফল অনেক উপকারী তেমনি ড্রাগন ফল খাওয়ার নিয়ম রয়েছে। ফল সাধারণত সকালে খাওয়া উচিত। কারণ গবেষণায় দেখা যায় সকালে ফল খেলে পরিপাকতন্ত্র ফলের চিনিকে দ্রুত ভেঙে দেয় এবং এটি আমাদের সমস্ত শরীরে খুব সহজে পুষ্টি সরবরাহ করে।
ড্রাগন ফল ঘুম আনতে সাহায্য করে তাই রাতে ড্রাগন ফল খেতে পারেন। তবে ড্রাগন ফলটির দিনের যেকোনো সময় খাওয়া যাবে। সকালের নাস্তায় কিংবা মধ্য খাবারের তালিকায় এই ফলটি রাখা যায়। এটি অনেক পুষ্টিকর একটি ফল।
এই ফলের জুস বানিয়ে অথবা আপেলের মতো করে চার ভাগ করে কেটে খোসা ছাড়িয়ে খেতে পারেন। অনেকেই আবার ড্রাগন ফলকে সালাত হিসেবে খায়। তবে এই ফল রান্না করে খাওয়া উচিত নয় কারণ রান্নার তাপে সকল পুষ্টি উপাদান নষ্ট হয়ে যাবে।
গর্ভাবস্থায় ড্রাগন ফলের উপকারিতা
সাধারণত গর্ভাবস্থায় বাচ্চার মায়েদের খাদ্য নিয়ে দুশ্চিন্তায় পড়ে। কোন ফল খেলে তাদের পেটের শিশু সুস্থ থাকবে তা নিয়ে অনেক বেশি চিন্তা করে। আপনি যদি গর্ভাবস্থায় ড্রাগন ফলের উপকারিতা সম্পর্কে জানতে চান তাহলে নিচে অংশটি আপনার জন্য।
ড্রাগন ফল এমন একটি খাবার যেখানে গর্ভাবস্থায় খেলে কোনো সমস্যা হয় না। গর্ভাবস্থায় এই ফলটি গর্ভবতী মায়েদের জন্য উপকারী। ড্রাগনে থাকা ভিটামিন এ, আয়রন এবং ফোলেট গর্ভবতীদের জন্য আদর্শ খাবার।
গবেষণায় দেখা গেছে ভিটামিন বি এবং ফোলেট নবজাতকের জন্মগত ভ্রুটি দূর করে এবং গর্ভে থাকা নবজাতককে শক্তি সরবরাহ করে। তাছাড়া ড্রাগন ফলে থাকা ক্যালসিয়াম ভ্রুনের হাড়র বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এতে থাকা ম্যাগনেসিয়াম মহিলাদের পোস্টমেনোপজাল বিভিন্ন জটিলতার বিরুদ্ধে লড়াই করতে সাহায্য করে।
গর্ভাবস্থায় মহিলাদের শরীরে প্রচুর আয়রন এবং ওমেগা থ্রি এর ঘাটতি দেখা যায়। নিয়মিত ড্রাগন ফল খেলে আয়রন এবং ওমেগা থ্রি এর চাহিদা পূরণ হয়। ড্রাগন ফলে থাকা খনিজ এবং অ্যান্টিঅক্সিডেন্ট গর্ভবতী মায়েদের হজম শক্তি বৃদ্ধি করে এবং গ্যাসের সমস্যা দূর করে।
গর্ভাবস্থায় ড্রাগন ফল খাওয়া উপকারী। গর্ভবতী মায়ের এবং শিশুর জন্য খাদ্য তালিকায় ড্রাগন ফল রাখতে হবে। এতে করে শারীরিকভাবে মা ও শিশু উভয়ের স্বাস্থ্য ভালো থাকবে।
ড্রাগন ফল খাওয়ার সঠিক সময়
ড্রাগন ফল যেকোনো সময় খাওয়া যেতে পারে তবে সকালবেলা নাস্তার সাথে বা দিনের বেলা খাওয়া ভালো। এটি হজমে সাহায্য করে এবং শরীরে শক্তি যোগায়। রাতে ড্রাগন ফল খাওয়া যাবে কারণ এটি সহজে হজম হয়। নিচে ড্রাগন ফল খাওয়ার সঠিক সময় দেওয়া হলো। যেমন :
- সকাল : সকালের নাস্তার সাথে বা দিনের শুরুতে ড্রাগন ফল খেলে এটি সারাদিনের জন্য শরীরে প্রয়োজনীয় পুষ্টি সরবরাহ করতে পারে এবং হজম শক্তি বৃদ্ধি করে।
- দিনের বেলা : দিনের অন্য যেকোনো সময় হালকা কাবার হিসেবে ড্রাগন ফল খাওয়া যেতে পারে। এটি শরীরে শক্তি যোগাতে এবং ক্ষুধা কমাতে সাহায্য করে।
- রাত : রাতে ঘুমানোর আগে ড্রাগন ফল খেলে এটি হজমে সাহায্য করে। ঘুমের উন্নতি ঘটাতে পারে কারণ এতে ম্যাগনেসিয়াম থাকে যা ঘুমের জন্য উপকারী।
ড্রাগন ফলের দাম
ড্রাগন ফলের দাম বর্তমান সময়ে প্রতি কেজি ২০০-২৫০ টাকার মধ্যে। তবে স্থান ও সরবরাহের ভেদে দামের তারতম্য হতে পারে। কিছু খুচরা বাজারে ড্রাগম ফলের দাম ৩০০-৪০০ টাকা। তবে পাইকারি বাজারে দাম সাধারণত কম।
অনলাইনে ড্রাগন ফলের দাম ২৫০-৩০০ টাকা। পাহাড়ি ড্রাগন ফল ৩০০ টাকায় বিক্রি হচ্ছে। সারা বছর ড্রাগন ফলের চাহিদা থাকলেও শীতকালে এর চাহিদা বেশি হয়। বাজারে দেশি ফরের সরবরাহ শীতকালে কম হয়।
ড্রাগন ফলের পুষ্টি উপাদান
ড্রাগন ফলে প্রচুর পরিমাণ ভিটামিন সি রয়েছে। ক্যালরি কম থাকায় এই ফল খেলে ওজন বাড়ে না। এতে প্রচুর ম্যাগনেশিয়াম, ওমেগা ফ্যাটি এসিড, বিট-ক্যারোটিন ও লাইকোপেনের মতো অন্টিঅক্সিডেন্ট রয়েছে। আরও আছে ফাইবার, আয়রন যা আমাদের শরীরের জন্য খুবই উপকারী।
দেহে সঠিক পরিমাণ পুষ্টি নিশ্চিত করতে দৈনন্দিন খাদ্যের সাথে নানা ধরনের ফল ও শাকসবজি রাখা দরকার। এরকম একটি ফল হলো ড্রাগন। গ্রীষমকালে ফলটি সাদা ও লাল জাতের হয়ে থাকে। ড্রাগন ফলের রয়েছে নানা পুষ্টি উপাদান। তবে ফলের ধরন এবং পরিপক্বতার উপর পুষ্টির মান পরিবর্তন হতে পারে।
১০০ গ্রাম ড্রাগন ফলর যে পরিমাণ পুষ্টি উপাদান রয়েছে তা নিচে দেওয়া হলো-
- ক্যালোরি : ৬০ গ্রাম
- কার্বোহাইড্রেট : ৯-১৪ গ্রাম
- চিনি : ৮-১২ গ্রাম
- ডায়েটারি ফাইবার : ১-২ গ্রাম
- প্রোটিন : ১-২ গ্রাম
- চর্বি : ১ গ্রাম
বাচ্চাদের ড্রাগন ফল খাওয়ার উপকারিতা
লাল ড্রাগন ফলের উপকারিতা
- ভিটামিন সি এবং অন্যান্য অ্যান্টি অক্সিডেন্ট থাকার কারণে লাল ড্রাগন ফলে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে সাহায্য করে।
- লাল ড্রগনে প্রচুর পরিমাণে ফাইবার রয়েছে যা হজম শক্তি উন্নত করে এবং কোষ্ঠকাঠিন্য দূর করতে সাহায্য করে।
- লাল ড্রাগনে ক্যালসিয়াম এবং ফসফরাস থাকায় এটি হাড়কে মজবুত করে।
- লাল ড্রাগনে বিটা-ক্যারোটিন থাকে যা চোখের স্বাস্থ্য ভালো রাখতে সাহায্য করে।
- ড্রাগন ফলে রক্তের ক্ষতিকর চর্বি কমাতে সহায়তা করে। যা হৃদরোগের ঝুঁকি কমায়।
- লাল ড্রাগন ফলে ক্যালরির পরিমাণ কম থাকে। তাই ওজন কমাতে ইচ্ছুক ব্যক্তিদের জন্য একটি উপকারী ফল।
- ডায়াবেটিস রোগিদের জন্য লাল ড্রাগন অনেক উপকারী।
ড্রাগন ফলের খোসার উপকারিতা
- ভিটামিন সি এর কারণে ড্রাগন ফলের খোসা ত্বকের উজ্জ্বলতা বাড়াতে সাহায্য করে এবং সূর্যের ক্ষতিকর প্রভাব থেকে ত্বককে রক্ষা করে।
- ড্রগন ফলের খোসাতে থাকা ফাইবার হজমশক্তি বৃদ্ধি করতে সহায়তা করে।
- ভিটামিন সি এবং অন্যান্য অ্যান্টি অক্সিডেন্ট রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে সাহায্য করে।
- ড্রাগন ফলের খোসাতে ক্যালসিয়াম ও খনিজ উপাদান থাকে যা হাড় ও দাঁত মজবুত করে।
- ড্রাগন ফলের খোসাতে থাকা অ্যান্টি অক্সিডেন্ট ক্যান্সার প্রতিরোধে সাহায্য করে।
- ড্রাগন ফলের খোসা দিয়ে জেলি বা অন্যান্য খাবার তৈরি করা যায়।

আইটির নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।
comment url